ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা স্বাক্ষরিত শ্রমিক দলের প্যাডে এ আহবায়ক কমিটিটি ঘোষনা করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন নবীনগর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়া’র ছেলে মো. জাবেদুল ইসলাম জাবেদ।
বুধবার (১৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে জেলা শ্রমিক দলের অফিসে এ কমিটিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য আহবায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমাকে নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে নির্বাচিত করায় নবীনগর উপজেলার মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান সাহেবসহ আরো ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শ্রম ও বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মো: মোস্তফাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে।