গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা
গাইবান্ধা স্টাফ রিপোর্টার
মোঃ রেজাদুল ইসলাম রেজা
গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে বাদিয়াখালীতে ঈদের কেনাকাটার আমেজ বেড়েছে । ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও আকর্ষণীয় ডিসপ্লে করা হয়েছে, যা পথচারীদেরও দৃষ্টি কাড়ছে।
বাদিয়াখালী বাজার, জি কাদের সুপার মার্কেট, রাফি সিফাত চিশতী সুপার মার্কেট সুমা–শাওন মার্কেট ও আলতাব বস্ত্রালয় সহ বেশ কিছু মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক, শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শিশুদের পোশাক, কসমেটিক্স ও জুতার নানা সংগ্রহ সাজিয়ে রাখা হয়েছে।