লামায় আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃশফিকুল ইসলাম তুহিন
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় বান্দরবান জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আইনজীবী ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা চৌকি আদালতের সম্মানিত বিচারক মো: আতাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট সাদেকুল মাওলা ইরাক, এজিএস এডভোকেট মো: ইব্রাহিম এবং সদস্য এডভোকেট শওকত ওসমান।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও আইনজীবীদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে লামা এলাকার আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।