ঈদের শুভেচ্ছা জানালেন খুরুশকুল ইউনিয়নের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ আরাফাত
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
পবিত্র ঈদ উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার ৪নং খুরুশকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জনাব মোঃ আরাফাত ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহর কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনগণের সেবা এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।
এ সময় তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।