চৌদ্দগ্রামে কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুরে নুসরাত জাহান মীম মাদরাসা কমপ্লেক্সের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা মসজিদে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক চিন্তাবিদ ইকবাল হোসেন সালেহী। মাদরাসা কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা ডা: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মো: জামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের উজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, কনকাপৈত ইউনিয়ন আমীর মাওলানা হাসান মজুমদার, কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত মাদরাসার সাবেক সভাপতি আহসান হাবিব, মাস্টার মোঃ হানিফ, আরিফুর রহমান মঞ্জু, কবির হোসেন, সোহেল হাজারী। এ সময় মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।