বারুইপুর পূর্বের বিধায়কের উদ্দোগে ইফতার মজলিস
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার উদ্দোগে ইফতার মজলিস অনুষ্ঠিত হয় বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা দলীয় কার্যালয়ে। এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা বিধান সভার সদস্য ও তৃনমূল দলের নেতা শ্রী বিভাস সর্দার এবং বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী ও নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্তার হোসেন মন্ডল এবং বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সহ অন্যান্য তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।সকল সম্প্রদায়ের মানুষ কে নিয়ে বিশ্বের শান্তি স্থাপনায় দোয়া হয়। এবং ইফতারের পর আগামী পবিত্র রমজান মাসের ঈদ উপলক্ষে সকলকেই শুভেচ্ছা জানান বিধায়ক বিভাস সর্দার।।
তারিখ ১০/০৩/২০২৬, সন্ধ্যা সাড়ে ছয়টা মঙ্গলবার