চান্দিনায় যানজট নিরসনে রাজপথে সাংবাদিকরা: চান্দিনা উপজেলা প্রেসক্লাবের অভিনব উদ্যোগ
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা পৌর শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা ‘তীব্র যানজট’ নিরসনে এক ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে চান্দিনা উপজেলা প্রেসক্লাব। স্থানীয় সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সরাসরি মাঠে নেমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
এই জনদুর্ভোগ নিরসনে ‘চান্দিনা উপজেলা প্রেসক্লাব’-এর উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ প্রচার কার্যক্রম চালানো হয়। এ সময় যানজট এড়াতে চালক, পথচারী এবং ব্যবসায়ীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক (মাই টিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি) শাহজালাল সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি) ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি এ কে এম আজাদ, অর্থ সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি আবুল খায়ের ইমন, সহ-অর্থ সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম ২৪ প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনি ও মোশারফ, দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি বায়েজিদ সহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
সংবাদকর্মীদের এমন সরাসরি মাঠে নেমে জনদুর্ভোগ কমানোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ও সাধারণ পথচারীরা।