বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধের ধর্মঘট আহ্বান
===============================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
০৬ মার্চ শুক্রবার সকাল ০৬ টা হতে অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধের ধর্মঘট পালনের জন্য বিরল উপজেলার সকল ব্যবসায়ীগনকে আহবান জানিয়ে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩)।
বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩) এর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (ভোলা) স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বিরল উপজেলার সকল ব্যবসায়ীগনকে জানানো যাইতেছে যে, বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের উপর ৪নং শহরগ্রাম ইউনিয়নের খোদশিবপুর গ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজ এর বর্বরোচিত হামলায় প্রতিবাদে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৬ মার্চ-২০২৬ শুক্রবার সকাল ০৬ টা হতে অনির্দিষ্ট কালের জন্য লোড-আনলোড বন্ধের ধর্মঘট আহ্বান করা হইল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ জন্য সকল ব্যবসায়ীগণকে ধৈর্য্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলমান থাকবে।
এছাড়াও শুক্রবার বিকাল ০৩ টায় বিরল প্রেস ক্লাবে এ বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।