লংগদুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
বিপ্লব ইসলাম,
লংগদু (রাঙ্গামাটি),
পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি লংগদু-বাঘাইছড়ি সার্কেল মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম এবং ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।