কিশোরগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ ২০২৬ খ্রি.) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম, এমপি (কিশোরগঞ্জ-৬)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজাহারুল ইসলাম, এমপি (কিশোরগঞ্জ-১), মো: জালাল উদ্দীন, এমপি (কিশোরগঞ্জ-২), মো: ফজলুর রহমান, এমপি (কিশোরগঞ্জ-৪) এবং শেখ মুজিবুর রহমান, এমপি (কিশোরগঞ্জ-৫)।
এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য খাতের সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেন। এসময় তিনি সরকারপ্রধানের দেওয়া ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। পরে তিনি র্যাব-১৪ কার্যালয়ও পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী কিশোরগঞ্জে আগমন উপলক্ষে জেলা সার্কিট হাউসে প্রতিমন্ত্রীকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
দিনব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসক আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীকে বিদায় জানান।