বাংলাদেশ জামায়াতে ইসলামী আলকরা ইউনিয়নের উদ্যোগে বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
শনিবার বিকাল ৩ টা থেকে অনুষ্ঠিত উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু.বেলাল হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলকরা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক তত্বাবধায়ক ডা. মঞ্জুর আহমেদ সাকি ও জগন্নাথ দীঘি ইউনিয়ন জামায়াতের আমির মু. শাহাব উদ্দিন।
শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন বাতিশা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাঈদ রাশিদুল হাসান জাহাঙ্গীর।
আলকরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রাম সঞ্চালনা করেন আলকরা ইউনিয়ন জামায়াতের শুরা সদস্য মু. মাহফুজুর রহমান।