আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাজধানীর পল্টনের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভার পাশাপাশি মরহুম ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালমাই উপজেলার কৃতি সন্তান ও কুয়েত প্রবাসী শ্রম বিষয়ক সম্পাদক এইচ এম এরশাদকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিটিএসএফের সম্মানিত চেয়ারম্যান কায়সার হাসানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। প্রবাসে থেকেও সাংবাদিকতা ও শ্রমজীবী মানুষের কল্যাণে তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিএসএফের সম্মানিত মহাসচিব জনাব আল আমিন শাওন এলএলবি। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল মর্যাদাপূর্ণ, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন।