লালমাই সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় লালমাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাগমারা দক্ষিণ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল খালেক।
লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে লালমাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে।