সংকট কিছুটা কাটলো পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে'র কঁপাল খুললো এক দিনেই ৮ জন ডাক্তারের যোগদান
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-
দীর্ঘদিন পর পাইকগাছা'র ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৮জন চিকিৎসক যোগদান করলেন।
১৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান যোগদানকৃত ৮ চিকিৎসক'কে বরণ করে নেয়।
এসব নবাগত চিকিৎকরা হলো সহকারি সার্জন ডাঃ মোঃ তানভীর আহমেদ, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি দাশ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, ৮ জন ডাক্তারের যোগদানের ফলে দীর্ঘদিনের ডাক্তার সংকট অনেকটা কেটে গেল। তিনি আরোও বলেন, এক সঙ্গে এত ডাক্তার মানেই এলাকার মানুষ আরোও ভালো চিকিৎসা সেবা পাবেন।
উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের কারনে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।