শহিদ মিনার-এ জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার পুষ্পস্তবক অর্পণ
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা-এর উদ্যোগে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব মিয়া, সহ-সভাপতি ছালাম আশেকী, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু ও সালাম সান ডেমিরেল রুবেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক সাগর রহমান, ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ, সাহিত্য সম্পাদক একেএম নুরুল আমিন।
এছাড়াও কার্যকরী সদস্য জাকারিয়া হাসান সুমন, মনিরুল ইসলাম মনির, শাহ আলম কিনু, এস এম মিজানুর রহমান, আলাউদ্দিন মজুমদার শাহীন, মনিরুল হক মনি এবং সম্মানিত সদস্য আমিনুল ইসলাম মিঠু, আনছারুজ্জামান, নাজমুল হোসেইন আকন্দ, বরুন কুমার সরকার, মমতাজুর রহমান বাবু, বিষ্ণু কুমার দাস, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।