বান্দরবান-৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে চায় স্থানীয় জনগণ
মোঃ শফিকুল ইসলাম তুহিন
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান-৩০০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। পার্বত্য এলাকার সার্বিক উন্নয়ন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁর দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মতামত ব্যক্ত করে
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, লামা উপজেলা বিএনপির অ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, “সাচিং প্রু জেরি পাহাড়ের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি পার্বত্য এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “পাহাড়ের মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে এই পদে তাঁর নিয়োগ সময়ের দাবি। উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, ভূমি সমস্যা সমাধান এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে তাঁর মতো যোগ্য নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।”
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।