সালথা"য় নবকাম পল্লী কলেজ মাঠে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরে সালথার উপজেলার নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকলে দিনব্যাপী এ মেলার আয়োজন করে নবকাম পল্লী কলেজের পরিবার। মেলার শুভ উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন তিনি।
এবারের পিঠা মেলায় মোট ৮ টি স্টাল অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন রকমারির ঐতিহ্যবাহী পিঠা সাজানো হয়েছে। মেলায় চিতায় পিঠা, দুধ চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, পুলিপিঠ, তেল পিঠা, মাংস পিঠা, মাছ পিঠা, তারা পিঠা, জামাই পিতা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পিঠা মেলায় অতীতের মধ্যে বসে ছিলেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোসাহেদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের কো - অপ্ট সদস্য মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেন প্রমুখ। এছাড়াও অত্র কলেজের, শিক্ষক - শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, দেশীয় সাংস্কৃতিক ও ঐতিহ্য ধরে রাখার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুইদিন ব্যাপী এই পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।