কুমিল্লা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শহীদ হামিদুর রহমান সাদমান-এর পরিবার।
সোমবার সৌজন্য সাক্ষাৎকালে শহীদ হামিদুর রহমান সাদমান-এর পরিবারের সদস্যরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তারা তাঁর নির্বাচনী বিজয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কুমিল্লা-৬ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী উপস্থিতদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, শহীদ হামিদুর রহমান সাদমান-এর পরিবার দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।