সালথায় ভোট নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের উপর হামলা ও ভাঙচুর আহত ১১
মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মসজিদের মধ্যে ভোট নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের উপর হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ১১ জন সমর্থক আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ২ টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর রামকান্তপুর গ্রামের একটি মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সাথে ১২ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের তর্কি ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। নামাজ শেষ উভয় পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হন। একপর্যায় য়ে রুবেল তালুকদারের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ৬ টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
হামলায় বিএনপি সমর্থক মোঃ ওয়াদুদ তালুকদার (৫০) টিটুল তালুকদার (৩০) মুসা কাজী (৫০) শরিফুল ইসলাম (১৬) ফরিদ তালুকদার সহ (২২), অন্তত ১১ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বক্তব্য নেয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বলেন, সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, ঐ এলাকার পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে।