নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত Rab কমান্ডার তরিকুল ইসলাম।
মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমনে প্রস্তুত থাকবেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১২টায় সদর ইসলামিয়া মাঠে ব্রিফিং এ কথা বলেন গাইবান্ধা জেলা ক্যাম্প কমান্ডার তরিকুল ইসলাম।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখতে ইতোমধ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ নজরদারি। গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট অবকাঠামো এবং ভোটকেন্দ্রগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানই তাদের মূল দায়িত্ব। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘিত করার যেকোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।
ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
সংসদীয় নির্বাচনী এলাকায় র্যাব এর ৯৮জন সদস্য মাঠে থাকবে বলে জানান র্যাব এর সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক মহড়া দেন।