কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়াকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ফেব্রুয়ারী (রবিবার) বিকেল ৫টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ও দঃ ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার বাগমারা বাজারে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার প্রদক্ষিণ করে।
গণমিছিলে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলি মীর পিন্টু,বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার চালান।
নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়াকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।গণমিছিল চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।