বিরলে আশাদুল হককে স্বেচ্ছা সেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব প্রদান
===================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব পেয়েছেন মোঃ আশাদুল হক।
০৬ ফেব্রুয়ারি শুক্রবার স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু সাঈদ মন্ডল ইন্তেকাল করায় দলিয় পদটি শূণ্য হয়। দলকে গতিশীল রাখার জন্য মোঃ আশাদুল হককে বিরল উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও সদস্য সচিব সাইফুল আযম সোহেল।